×

বিনোদন

মা হচ্ছেন টিকটকার অনামিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:০৪ পিএম

মা হচ্ছেন টিকটকার অনামিকা

টিকটকার অনামিকা ঐশী। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হওয়া টিকটকার অনামিকা ঐশী মা হতে চলেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার সুখবর দিয়েছেন তিনি।

মডেল ও অভিনেতা রাসেল খানের সঙ্গে ৬ মাস আগে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঐশী। বিয়ের কয়েক মাস গড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে সংসারে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছেন তিনি।

প্রকাশিত ছবিতে ঐশীর বেবি বাম্প স্পষ্ট। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বুঝাতে পারবো না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।’

সাত মাস প্রেমের পর গত বছরের অক্টোবরে বিয়ে করেন অনামিকা ও রাসেল খান। ২০২১ সালের পরিচয়ের পর মাঝখানে কয়েক বছর যোগাযোগ ছিল না তাদের। তবে গত বছর আবার এ জুটির যোগাযোগ হতে শুরু হলে একে অন্যের প্রেমে পড়েন যা পরে পরিণয়ে গড়ায়।

এ জুটি বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছিল তাদের। এমনকি অনেকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘শিয়াল মুরগিকে ধরে ফেলল।’ তবে সমালোচনা দমে না গিয়ে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছিলেন রাসেল খান।

রাসেল বলেছিলেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি সিরিয়াস নই, শুধু মজা করছি। কেউ বলেছিল আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ব্যবহার করব, বিয়ে করব না। তাদের সমবেদনা জানিয়ে বলতে চাই, শিয়াল শেষ পর্যন্ত মুরগিকে আপন করে নিল।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনায় হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৬১

খুলনায় হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৬১

বাংলাদেশ থামল ৪১৩ রানে

বাংলাদেশ থামল ৪১৩ রানে

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

একদিনে হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

একদিনে হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App