×

শিক্ষা

শিক্ষামন্ত্রী

শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০১:৪৪ পিএম

শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষার মান উন্নয়নে সবার আগে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়ন জরুরি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, 'শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন ঘটাতে হবে। এ জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধন আরো সুদৃঢ় হোক। সেই সেতুর অন্যতম প্রধান ভিত্তি হবে শিক্ষা।'

শনিবার (৯ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকায় চীনা দূতাবাস এবং চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি জানান, দেশের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পর্যায়ক্রমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম, শিক্ষাক্রম ও শিক্ষা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের দেশের নেতৃত্ব গ্রহণের উপযোগী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়। পরে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তিবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য ড. এ বি এম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

৭ দিনে আপত্তি নিষ্পত্তির কড়া নির্দেশ

ভূমি উন্নয়ন কর ৭ দিনে আপত্তি নিষ্পত্তির কড়া নির্দেশ

উত্তরের মানুষের স্বপ্ন এখন ‘দ্বিতীয় যমুনা সেতু’

১৪৫ কোটির টার্মিনাল অচল উত্তরের মানুষের স্বপ্ন এখন ‘দ্বিতীয় যমুনা সেতু’

মা হচ্ছেন টিকটকার অনামিকা

মা হচ্ছেন টিকটকার অনামিকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App