×

জাতীয়

ভূমি উন্নয়ন কর

৭ দিনে আপত্তি নিষ্পত্তির কড়া নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:৩২ পিএম

৭ দিনে আপত্তি নিষ্পত্তির কড়া নির্দেশ

ছবি: সংগৃহীত

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার ও সেবার গতি আরো বৃদ্ধি করতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি দেশের সব সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে।  এ ছাড়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে-

১. ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।

২. অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যেন নাগরিকরা জানতে পারেন।

৩. সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সাল, জমির ব্যবহারভিত্তিক শ্রেণি বিষয়ে আপত্তি দায়ের হলে সে বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।

ভূমি রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দেওয়ার অনুরোধসহ এ নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

অযত্ন, অবহেলায় খেলার অনুপযোগী সদরপুর স্টেডিয়াম

অযত্ন, অবহেলায় খেলার অনুপযোগী সদরপুর স্টেডিয়াম

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি ২৯ শিশু

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি ২৯ শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App