×

টালিউড

‘প্রিয়তম’কে হারিয়ে শোকে ভেঙে পড়লেন দেব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:০২ পিএম

‘প্রিয়তম’কে হারিয়ে শোকে ভেঙে পড়লেন দেব

ছবি : সংগৃহীত

৪ মে রাজ্যজুড়ে ভোটগণনা চলছে। সবার নজর যখন নির্বাচনের ফলাফলের দিকে, তখনই অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় পোষ্যকে হারিয়ে গভীর মনঃকষ্টে রয়েছেন এই অভিনেতা।

দেবের দুই পোষ্য ছিল—লাকি এবং হ্যাপি। তিনি তাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। বিশেষ করে লাকি ছিল তাঁর জীবনের খুব কাছের সঙ্গী। ফলে এই মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

অভিনেতা একসময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগে সারমেয়দের কিছুটা ভয় পেতেন। কিন্তু লাকি তাঁর জীবনে আসার পর সেই ভয় সম্পূর্ণ কেটে যায়। তাই অনেকে মনে করছেন, লাকির চলে যাওয়া তাঁর জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে।

সামাজিক মাধ্যমে লাকির ছবি শেয়ার করে দেব লেখেন, “তুমি আমার জীবনের সেরা পাওয়া। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।” দেবের পরিবারের সবাই এই ঘটনায় গভীরভাবে শোকাহত।

আরো পড়ুন : অসম্ভবকে সম্ভব করতে চলেছেন বিজয় থালাপাতি

দেবের মা-বাবা, বোন এবং ঘনিষ্ঠজনদের কাছেও দুই পোষ্য খুব প্রিয় ছিল। লাকির চলে যাওয়ায় পুরো পরিবারই দুঃখে ভেঙে পড়েছে। দেব নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে পোষ্যদের নিয়ে কথা বলতেন এবং নিয়মিত তাদের আদুরে ভিডিও শেয়ার করতেন।

বিদেশ থেকে ফিরলেই লাকি ও হ্যাপি তাকে আনন্দে ভরিয়ে দিত। মাসখানেক আগেই দেবের চলচ্চিত্র জগতে ২০ বছর পূর্তির উদযাপনেও উপস্থিত ছিল তার দুই পোষ্য। সেই আনন্দঘন মুহূর্তগুলো এখন স্মৃতিতে পরিণত হয়েছে। প্রায় ১৪ বছরের সঙ্গীকে হারিয়ে শোক কাটিয়ে উঠতে পারছেন না এই অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App