×

খেলা

উইজডেনের পিএসএল সেরা একাদশে জায়গা পেলেন এক বাংলাদেশি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:২৪ পিএম

উইজডেনের পিএসএল সেরা একাদশে জায়গা পেলেন এক বাংলাদেশি

ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সদ্য সমাপ্ত আসর শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স’। সেই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে সীমিত সুযোগ কাজে লাগিয়েই নজর কেড়েছেন এই গতিদানব।

পুরো আসরে মাত্র ৫টি ম্যাচ খেলেই আলোচনায় উঠে আসেন নাহিদ। ১০-এর কাছাকাছি বোলিং গড়ে শিকার করেছেন ৯টি উইকেট। গতি ও বৈচিত্র্যের সংমিশ্রণে প্রতিপক্ষ ব্যাটারদের নিয়মিত চাপে রেখেছেন তিনি। বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে ঢাকা ফেরার আগে চার ম্যাচে দুর্দান্ত খেলেন তিনি। আন্তর্জাতিক সিরিজ শেষে ফ্র্যাঞ্চাইজি থেকে অনুমতি নিয়ে পিএসএলের ফাইনালে আবারও দলে যোগ দেন এবং সেখানেও নিজের প্রভাব রাখেন।

উইজডেনের এই একাদশে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন চ্যাম্পিয়ন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। ওপেনিংয়ে তার সঙ্গী শাহিবজাদা ফারহান। মিডল অর্ডারে আছেন শান মাসুদ ও উসমান খান। উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে।

অলরাউন্ডার কোটায় দলে জায়গা পেয়েছেন শাদাব খান ও অ্যারন হার্ডি। বোলিং বিভাগে নাহিদ রানার সঙ্গে আরও আছেন হুনাইন শাহ, মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম।

উইজডেনের পিএসএল ২০২৬ সেরা একাদশ
বাবর আজম, সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহা কবে দেখে নিন

ঈদুল আজহা কবে দেখে নিন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App