×

খেলা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:১৩ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

ছবি- সংগৃহীত

অ্যাটলেটিকো মাদ্রিদ আর আর্সেনালের মধ্যে ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র ছিল।মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচ ড্রয়ে ঝুলে ছিল সেমির ভাগ্য।যার মিমাংসা হয়েছে দ্বিতীয় লেগে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে।নিজেদের ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দে ভেসেছে মিকেল আর্তেতার দল।

মঙ্গলবার (৫ মে) এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে।দুই লেগ মিলিয়ে আর্সেনালের সেমিতে জয় ২-১ গোলে। ২০০৬ সালে আর্সেন ওয়েঙ্গারের অধীনে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল আর্সেনাল। ঠিক ২০ বছর পর আর্তেতার হাত ধরে আবারও সেই সুযোগ এল। ম্যাচ শেষে আর্তেতা আবেগপ্লুত কণ্ঠে বলেন, ‘অবিশ্বাস্য এক রাত। আমরা একসাথে আবার ইতিহাস তৈরি করেছি। আমি সবার জন্য অত্যন্ত গর্বিত। স্টেডিয়ামের পরিবেশ এবং সমর্থকদের সমর্থন ছিল অনন্য।’

২০০৬ সালের ফাইনালে আর্সেনাল হেরেছিল বার্সেলোনার কাছে।চলতি মৌসুমে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি।প্রথম লেগে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে বুধবার (৬ মে) মিউনিখে। এই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

এমিরটস স্টেডিয়ামে আর্সেনাল জিতেছে ফেভারিট হিসেবে।চলতি আসরে এপর্যন্ত কোন ম্যাচ হারেনি আর্সেনাল। এই ম্যাচের আগে ১০ জয় ও ৩ ড্র নিয়ে দারুণ ছন্দে চ্যাম্পিয়ন্স লিগে। গ্রুপ রাউন্ডে প্রথম দেখায় অ্যাটলেটিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্সেনাল।সেই অনুপ্রেরণায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা। ম্যাচের একমাত্র ও নির্ধারণী গোলটি আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫ মিনিটে)। লেওঁদ্রো ট্রসার্ডের শট অ্যাতলেটিকো গোলরক্ষক জান ওব্লাক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে সঠিক সময়ে উপস্থিত ছিলেন বুকায়ো সাকা। ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ এই উইঙ্গার।

এরপর ম্যাচের বাকি সময়জুড়ে রক্ষণভাগে দৃঢ়তা দেখায় আর্সেনাল। ঘরের মাঠে এই নকআউট পর্বে টানা তৃতীয়বার ক্লিন শিট ধরে রাখে তারা। পুরো চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে (লিগ পর্বসহ) মাত্র চারটি গোল হজম করেছে গানাররা। যা টুর্নামেন্টে অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App