×

ঢাকা

পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:২৪ পিএম

পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

ছবি: নিজস্ব

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রান্ত সরকার (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৬টায় শেখরনগর দক্ষিনহাটি এলাকার রমিজের বাড়ির ব্রিজে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ইছাপুরায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভিডিও ফুটেছে দেখা যায়, এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে দুইজন যুবক তাকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

আহতের বাবা শংকর সরকারের ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানায়, ওইদিন সন্ধ্যায় শেখরনগর দক্ষিনহাটী গ্রামের শংকর সরকারের ছেলে প্রান্ত সরকার রমিজের বাড়ির ব্রিজের উপর বসে গল্প করার সময় দীর্ঘ পূর্ব শত্রুতার জেরে চাচাতো বোন অর্পা সরকারকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ায় বাধা দেওয়ায় ক্ষোভে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পলাশ সরকার(২৫) ও শিমুল সরকার (২৩) ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, গালিগালাজ করতে নিষেধ করলে হাতে থাকা স্ট্যাম্প দিয়ে মাথায় ও পায়ে হাতে আঘাত করে জখম করে।

এ বিষয়ে অভিযুক্ত শিমুল সরকার বলেন, আমি পরে ঘটনার স্থলে গিয়ে মারপিট থামিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহা কবে দেখে নিন

ঈদুল আজহা কবে দেখে নিন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App