বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (৬ মে) চীনের রাজধানী বেইজিংয়ে দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স-সিপিপিসিসি চেয়ারপারসন ওয়াং হুনিং'র সঙ্গে বৈঠক করেন।
উভয় পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
