×

খেলা

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩৫ পিএম

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

নেইমার। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে অনুশীলনের সময় সুপারস্টার নেইমারের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এবার প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তরুণ ফুটবলার রবিনিও জুনিয়র। গত ৩ মে অনুশীলনে ড্রিবল করার সময় নেইমার তাকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ তুলেছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’ ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’ এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার দিন ১৮ বছর বয়সী রবিনিও জুনিয়র অনুশীলনে ড্রিবল করে নেইমারকে পাশ কাটিয়ে গেলে ৩৪ বছর বয়সী নেইমার ক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণ করেন বলে জানা গেছে। যদিও ঘটনার পর নেইমার ব্যক্তিগতভাবে রবিনিও ও তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। তবে এখন তিনটি আনুষ্ঠানিক অভিযোগ এনে প্রকাশ্য ক্ষমা দাবি করেছেন এই তরুণ। বিষয়টি নিয়ে বিস্মিত সান্তোস কর্তৃপক্ষ; কারণ ঘটনার পরপরই দুই খেলোয়াড়কে ক্লাব কর্মকর্তাদের সামনে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করতে দেখা গিয়েছিল।

সান্তোসের একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, এই প্রকাশ্য ক্ষমা দাবির পেছনে রবিনিও জুনিয়রের ক্লাব ছাড়ার ইচ্ছা কাজ করতে পারে। আইনি উপায়ে চুক্তি বাতিলের কৌশল হিসেবে তিনি এই অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার প্রতিনিধিরা এই দাবি নাকচ করে বলেছেন, এটি কেবল মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিক্রিয়া। সম্প্রতি মূল দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় এই তরুণকে অন্য কোনো ক্লাবে ধারে পাঠানোর আলোচনাও চলছে।

এত কিছুর পরও দুই খেলোয়াড়ই বর্তমানে প্যারাগুয়ের আসুনসিওনে রয়েছেন। সেখানে ‘সুদামেরিকানা’ গ্রুপ ম্যাচে ডেপোর্তিভো রেকোলেতার মুখোমুখি হবে সান্তোস। জানা গেছে, সফরের সময় নেইমার, রবিনিও এবং গ্যাব্রিয়েল বারবোসা একসঙ্গে মধ্যাহ্নভোজও সেরেছেন।

রবিনিও জুনিয়রের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App