×

রাজশাহী

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

Icon

মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ভোরে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ধানগড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে আটকে রাখা হয়। সেখান থেকে তাঁর পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App