×

রাজনীতি

পূর্ণ হলো ৫০ আসনের প্রক্রিয়া

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৫৬ পিএম

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে দায়িত্ব পালনের শপথ নেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন।

বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

শপথ শেষে রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নুসরাত তাবাসসুম জ্যোতি।

ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ মে রাতে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ নেন। তখন নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিতে পারেননি, কারণ তার নামে গেজেট তখনও প্রকাশ হয়নি।

পরে ৪ মে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ৫ মে তার নামে গেজেট প্রকাশ হয়। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন সদস্য পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App