×

জাতীয়

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

ছবি : সংগৃহীত

জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালনের সময় ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা—এমন পরিস্থিতিতে জ্বালানি পাম্পে তাদের জন্য আলাদা লাইন চালুর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির মতে, এই ব্যবস্থা চালু হলে জরুরি অভিযান, টহল কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে, পাশাপাশি জনসেবাও আরও কার্যকর হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

চিঠিতে উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান পরিচালনা, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্যোগকালীন সহায়তাসহ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে পুলিশ। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় সদস্যদের ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন কিংবা রিকুইজিশন করা যান ব্যবহার করে দ্রুত বিভিন্ন স্থানে যেতে হয়।

কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এতে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি সেবাদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আরও বলা হয়, আসামি গ্রেপ্তার অভিযান, জরুরি টহল, তদন্তের প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কিংবা দুর্ঘটনা ও দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে পুলিশ সদস্যরা জনঅসন্তোষ, অপ্রীতিকর পরিস্থিতি এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়ছেন।

এ অবস্থায় জনস্বার্থে সারা দেশের সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে আলাদা লাইন বা বিশেষ বুথ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে পুলিশ সদস্যরা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাঙ্গলকোট ডিএমসানের নেতৃত্বে নোবেল ও ফয়সাল

নাঙ্গলকোট ডিএমসানের নেতৃত্বে নোবেল ও ফয়সাল

এক বছরে সমুদ্রে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা : জাতিসংঘ

এক বছরে সমুদ্রে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা : জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App