×

চট্টগ্রাম

নাঙ্গলকোট ডিএমসানের নেতৃত্বে নোবেল ও ফয়সাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

নাঙ্গলকোট ডিএমসানের নেতৃত্বে নোবেল ও ফয়সাল

নজির আহমেদ নোবেল, ইজতিহাদ আহমেদ ফয়সাল (ছবিতে বাম দিক থেকে)। ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ডক্টর অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ নাঙ্গলকোট’ (ডিএমসান)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

“পেশায় সেবা, চেতনায় মানবতা”—এই স্লোগানকে ধারণ করে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি এম এ কে মুরাদ ও সাধারণ সম্পাদক এম এস রানা এবং উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী নজির আহমেদ নোবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইজতিহাদ আহমেদ ফয়সাল।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহ-সভাপতি মেহেদী হাসান (গ্রীন লাইফ মেডিকেল কলেজ) ও জুবায়ের আল মারুফ (ঢামেক); যুগ্ম সাধারণ সম্পাদক দোলন মজুমদার, নাজমুন নাহার মিতু ও ইমরান হোসাইন; সাংগঠনিক সম্পাদক সুমাইয়া রেইকী ও মাকসুদা প্রিয়া।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আবু মুরসালিন, অর্থ সম্পাদক রায়হান বিন দলীল এবং প্রচার সম্পাদক হিসেবে মাহমুদ হাসান দায়িত্ব পেয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটিতে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন। স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ ও দুর্যোগ, আইসিটি এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বলেন, নাঙ্গলকোট উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। সংগঠনের অগ্রযাত্রায় তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘ডিএমসান’ নাঙ্গলকোটের অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণ এবং চিকিৎসক ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুজিবনগর সরকার: অন্ধকার ভেদ করা এক জাতির প্রথম আলোর দিশা

মুজিবনগর সরকার: অন্ধকার ভেদ করা এক জাতির প্রথম আলোর দিশা

সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা

গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App