পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার ধলাইরচর পশ্চিমপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত ওই নারী দুই সন্তানের জননী। তার স্বামী বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মোবাইল ফোনে গৃহবধূর কথাকাটাকাটি হয়, যা একপর্যায়ে মানসিক অশান্তিতে রূপ নেয়। এর জেরে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
