×

জাতীয়

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের করা মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ এবং ‘লন্ডন থেকে আসা মুফতি’ বলে উল্লেখ করেন বলে জানা যায়।

এর প্রতিবাদে রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অনেকে। ওই সময় কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার একপর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা

গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা

হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে...

হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে...

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, রিমান্ড শেষে কারাগারে ৭ আসামি

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, রিমান্ড শেষে কারাগারে ৭ আসামি

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App