×

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি: ভিডি থেকে নেওয়া

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় দায়িত্ব পেলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এসব প্রশাসক ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন, তাই নিজেদের স্বার্থেই তারা নিরপেক্ষ আচরণ করবেন।

জেলা পরিষদসংক্রান্ত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

এ সময় তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App