×

সারাদেশ

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ-কোথাও আর নকলের সুযোগ নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায়, তবে তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে।’

শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, বাইরে থেকে কেউ নকলের সহযোগিতা করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। কাউকে নকল করতে দেওয়া হবে না এবং নকলের সহযোগিতা করতেও দেওয়া হবে না। 

শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যদি কোনো শিক্ষক খাতা দেখায় দুর্বলতা করেন অথবা ইচ্ছাকৃতভাবে কাউকে নম্বর কম বা বেশি দেন, তবে সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে। পাবলিক পরীক্ষা থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ-সবক্ষেত্রেই এই একই আইন বলবৎ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

১১ দলীয় জোটের বিক্ষোভ ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App