×

অর্থনীতি

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী  খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়-এর সভাকক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী আরও জানান, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। এতে খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

তিনি বলেন, বৈশ্বিক বাজারে পণ্যের উৎসমূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে।

সরকার আশা করছে, ভোক্তারা আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য সমন্বয়কে গ্রহণ করবেন। এর ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

র‍্যাংকিংয়ে নাহিদের বড় লাফ, খেলবেন পিএসএল ফাইনালে

র‍্যাংকিংয়ে নাহিদের বড় লাফ, খেলবেন পিএসএল ফাইনালে

বসিলা হাটের ইজারা নিয়ে বিরোধে দ্বন্দ্ব

নিহত টিটনের ভাই রিপন বসিলা হাটের ইজারা নিয়ে বিরোধে দ্বন্দ্ব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App