×

জাতীয়

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট কাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট কাল

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টিতে প্রার্থীদের চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদের নাম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে।

চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন রয়েছেন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী বৈধ হয়েছেন।

একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। ওই আসনটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামের এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তার মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে ওই আসনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বাকি ৪৯টি আসনের প্রার্থীদের গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App