×

খেলা

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে তুমুল বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টির টস হয়নি। ছবি- সংগৃহীত

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রবল বর্ষণের কারণে কোনো বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। নিয়ম অনুযায়ী ৫ ওভারের ম্যাচ আয়োজনের জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষার সুযোগ থাকলেও মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় অনেক আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে বর্তমানে ১–০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

বেলা ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে টস করা সম্ভব হয়নি। দুই দলের ক্রিকেটাররা স্টেডিয়ামে এলেও মাঠের ওপর কাভার থাকায় ড্রেসিংরুমেই বন্দি থাকতে হয় তাদের। পূর্ণ ২০ ওভারের ম্যাচ আয়োজনের জন্য বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত কাট-অফ টাইম থাকলেও প্রকৃতির বাধায় সেটি সম্ভব হয়নি। বিসিবি জানিয়েছে, যারা অনলাইনে এই ম্যাচের টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল সিরিজ জয়ের হাতছানি, আর কিউইদের জন্য ছিল টিকে থাকার লড়াই। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এখন সিরিজের ভাগ্য নির্ধারণ হবে মিরপুরের শেষ ম্যাচে। আগামী ২ মে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেপরোয়া ট্রলির কবলে ঝালকাঠি, থামছে না লাশের সারি

বেপরোয়া ট্রলির কবলে ঝালকাঠি, থামছে না লাশের সারি

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের চাবাহার বন্দর থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের চাবাহার বন্দর থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

অবৈধ প্রবাসীদের সুখবর দিলো রোমানিয়া

অবৈধ প্রবাসীদের সুখবর দিলো রোমানিয়া

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App