×

জাতীয়

আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে

ছবি : সংগৃহীত

সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, কমিটিতে সরকারি দলের সাতজন, স্বতন্ত্র ও অন্যান্য দলের পাঁচজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য থাকবেন।

তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে বিরোধী দলকে পাঁচ সদস্যের নাম দিতে বলা হয়েছে।

আইনমন্ত্রী জানান, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিরোধী দলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে। বিরোধী দল নাম দিলে মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা সম্ভব হবে। এরপরই কমিটি গঠনের প্রস্তাব সংসদে উপস্থাপন করা যাবে এবং সংবিধান সংশোধন ও জুলাই সনদের আলোকে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় স্পিকার বলেন, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের একটি তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। বিরোধী দলের কাছ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App