×

ক্রিকেট

বিস্ফোরক মন্তব্য হারমারের

‘ভারতই নিয়ন্ত্রণ করছে আইসিসি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৪৪ এএম

‘ভারতই নিয়ন্ত্রণ করছে আইসিসি’

ফাইল ছবি

বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে সরব হয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হারমার। তিনি বলেছেন, বাণিজ্যিক শক্তির কারণেই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ক্ষমতা এখন ভারতের হাতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হারমার বলেন, ‘তাদের বাণিজ্যিক শক্তির কারণেই সব ক্ষমতা তাদের হাতে। বিসিসিআই-ই আইসিসিকে নিয়ন্ত্রণ করে।’

তবে এই বাস্তবতা মেনে নিয়েই এগোতে চান তিনি। হারমারের ভাষায়, একজন খেলোয়াড় হিসেবে মাঠের পারফরম্যান্সই সবচেয়ে বড় জবাব। 

তিনি বলেন, ‘এই গল্প বদলানোর একমাত্র উপায় হলো ট্রফি জেতা।’

উল্লেখ্য, গত বছর দক্ষিণ আফ্রিকা লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

সেটিই ছিল ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার প্রথম আইসিসি শিরোপা।

ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হারমারের। চার ইনিংসে ১৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৫ বছর পর ভারতে সিরিজ জেতাতে সাহায্য করেন তিনি।

একই সঙ্গে বর্তমান দক্ষিণ আফ্রিকা দল নিয়েও প্রশংসা করেছেন এই অফস্পিনার।

কোচ শুকরি কনরার্ড ও অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে দলটি এখন ব্যক্তিনির্ভর নয়, বরং দলীয় শক্তিতে এগোচ্ছে বলে মনে করেন তিনি।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন খেলা হারমার স্পিনারদের প্রসঙ্গে বলেন, ইংল্যান্ডে এখনো স্পিনারদের অনেক সময় দ্বিতীয় সারির ভাবা হয় এবং পর্যাপ্ত স্পিন কোচও নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

বিশ্বকাপের ‘সব ম্যাচ দেখার’ বেতন ৬১ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App