×

বিশ্ববাণিজ্য

যুদ্ধবিরতি অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ এএম

যুদ্ধবিরতি অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা হবে না, ইরানের এমন ঘোষণার পর এই মূল্যবৃদ্ধি দেখা যায়।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গ্রিনিচ মান সময় ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭৩ ডলারে পৌঁছায়।

অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দাম ৩.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৫.৬৩ ডলারে দাঁড়ায়। তবে কিছু সময় পর তেলের দাম কিছুটা কমে আসে।

যুদ্ধ পুনরায় শুরু হতে পারে কি না, এই অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন : স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

ময়মনসিংহে হামে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে আরো এক শিশুর মৃত্যু

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ ঘোষণা ইসির

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ ঘোষণা ইসির

আরো দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

আরো দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App