×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের অভিযানে ৩ ইরানি ট্যাংকার জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম

যুক্তরাষ্ট্রের অভিযানে ৩ ইরানি ট্যাংকার জব্দ

ছবি : সংগৃহীত

ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ তিনটির নাম—ডিপ সি, সেভিন এবং দোরেনা। এসব জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল।

আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

জাহাজগুলো কোথায় জব্দ করা হয়েছে, সে বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা সামুদ্রিক ট্র্যাফিকের তথ্যমতে, ভারত মহাসাগরের একটি এলাকায় এগুলো আটক করা হয়। ওই অঞ্চলটি ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি।

আরো পড়ুন : যুদ্ধবিরতি অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

ডিপ সি ইরানের একটি সুপারট্যাংকার জব্দের সময় আংশিক তেলবোঝাই ছিল। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটিকে সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল। দ্বিতীয় ট্যাংকার সেভিনে জব্দের সময় প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এটি সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা যায়। তৃতীয় জাহাজ দোরেনা পুরোপুরি তেলবোঝাই অবস্থায় ছিল। এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। জাহাজটিকে সর্বশেষ তিন দিন আগে ভারত মহাসাগরে ভারতের উপকূলের কাছাকাছি দেখা যায়।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বিবৃতিতে সেন্টকোম জানায়, এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

ময়মনসিংহে হামে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে আরো এক শিশুর মৃত্যু

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ ঘোষণা ইসির

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ ঘোষণা ইসির

আরো দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

আরো দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App