×

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

ঢাকার মতো চট্টগ্রামেও টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করতে হচ্ছে স্বাগতিকদের।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার তানভীর ইসলাম। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। বাকি একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ড দলেও একটি পরিবর্তন এসেছে। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার।

সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি কার্যত ফাইনালে রূপ নিয়েছে। তাই টসে হেরে আগে বোলিংয়ে নামলেও শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু

এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করলো ইসি

এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করলো ইসি

বাসভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে সড়কমন্ত্রী

বাসভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে সড়কমন্ত্রী

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App