×

জাতীয়

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ ঘোষণা ইসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ ঘোষণা ইসির

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দাখিল করা ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App