×

বিনোদন

সিয়াম-অবন্তীর ভাইরাল নাচ সম্পর্কে যা জানা গেলো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

সিয়াম-অবন্তীর ভাইরাল নাচ সম্পর্কে যা জানা গেলো

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় চিত্রনায়ক সিয়াম ও তাঁর স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের ভিডিও। সেই ভাইরাল হওয়া নাচের ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী। 

তিনি জানান,  এটা একটি পারিবারিক অনুষ্ঠান ছিলো এবং বর পক্ষ ছিলো অবন্তির আপন মামাতো ভাই। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে করা নাচ প্রসঙ্গে অবন্তী উল্লেখ করেন, এটি ছিল সম্পূর্ণ তাৎক্ষণিক সিদ্ধান্ত। কোনো পূর্বপরিকল্পনা বা রিহার্সাল ছাড়াই তারা মঞ্চে উঠে পারফরম্যান্স করেন। মুহূর্তটিকে উপভোগ করার জন্যই তারা নেচেছেন এবং শেষ দিকে তাদের সন্তানও এতে যোগ দেয় বলেও জানান তিনি।

পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে অবন্তী বলেন, এটি ছিল একেবারেই পারিবারিক আয়োজন। পরিবারের পক্ষ থেকে যে পোশাক দেওয়া হয়েছিল, সেটিই তারা পরেছিলেন। এতে কোনো পেশাদার ডিজাইনার বা আলাদা প্রস্তুতি জড়িত ছিল না।

সিনেমায় আসার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিনের জল্পনারও অবসান ঘটান তিনি। অবন্তী স্পষ্ট করে জানান, বড় পর্দায় কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তার ভাষায়, এখন তার বয়স, পরিবার ও সন্তান সবকিছু বিবেচনায় সিনেমার মতো বড় পরিসরের কাজে যুক্ত হওয়ার ইচ্ছা নেই। অতীতে সুযোগ থাকলেও পারিবারিক কারণে সে পথে এগোননি বলেও উল্লেখ করেন তিনি।

ব্যক্তিগত পরিচয়ের প্রসঙ্গে অবন্তী বলেন, ‘সিয়ামের স্ত্রী’ হিসেবে পরিচিত হতে তিনি গর্ব অনুভব করেন। নিজের পেশাগত পরিচয়ের চেয়ে এই সম্পর্ককেই বেশি মূল্য দেন এবং ভালোবাসার মানুষকে ঘিরেই নিজের পরিচয়ে তিনি সন্তুষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App