৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:০২ এএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বুধবার বিকেলের পর কালবৈশাখী বয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরের পর এসব অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালীর ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে ৪৫–৬০ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরো পড়ুন : ৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১২ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে ঢাকার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।
