×

খেলা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:০৩ পিএম

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ছবি- সংগৃহীত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে রোববার (৩ মে) সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দলের প্রথম ভাগ পা রাখলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় বাকি সদস্যরা পরবর্তী দফায় বাংলাদেশে আসবেন।

এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৮ মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে যেতে এই সিরিজটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ক্রিকেটার আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। এছাড়া দলে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীর মতো তারকা ক্রিকেটাররা। 


পাকিস্তান টেস্ট দল:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইরান

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App