×

আন্তর্জাতিক

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইরান

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান ও লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে ফের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে ইরান। তেহরান জানিয়েছে, তারা কূটনীতি এবং সংঘাত উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন পুরোপুরি ওয়াশিংটনের ওপর নির্ভর করছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে কূটনীতিকদের উদ্দেশে বলেন,'কূটনীতির পথ বেছে নেওয়া বা সংঘাত অব্যাহত রাখার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।' এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ওই প্রস্তাবে হরমোজ প্রণালি উন্মুক্ত করা এবং ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের কথা বলা হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, মার্কিন দূত স্টিভ উইটকফ আগের প্রস্তাবে কিছু সংশোধনী এনেছেন। ওয়াশিংটন দাবি জানিয়েছে, আলোচনার সময় ইরান যেন ক্ষতিগ্রস্ত স্থানগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম না সরায়। এদিকে, ফ্লোরিডায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন অভিযানকে 'লাভজনক ব্যবসা' হিসেবে উল্লেখ করে নিজের বাহিনীকে 'জলদস্যু'র সঙ্গে তুলনা করেছেন।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরান তার মিত্রদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে মধ্যস্থতা প্রচেষ্টায় পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ৮ এপ্রিল থেকে স্থগিত থাকলেও হরমুজ প্রণালির অবরোধ এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা যেকোনো সময় বড় ধরনের সংঘাত উসকে দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App