×

আন্তর্জাতিক

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতার জেরে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বাড়িয়েছে শ্রীলঙ্কা। গত বৃহস্পতিবার দেশটির সরকার এই ঘোষণা দেয়, যা গত মার্চের ৩৫ শতাংশ মূল্যবৃদ্ধির পর নতুন করে দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটারপ্রতি ১২ রুপি বেড়ে ৪১০ রুপি এবং ডিজেল ও কেরোসিনের দাম ১০ রুপি করে বৃদ্ধি পেয়েছে। সরবরাহ সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন জ্বালানি ব্যবহারে রেশনিং ব্যবস্থাও কার্যকর করেছে। দেশটির আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্যের কারণে এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৫.৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি।

২০২২ সালের চরম অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় থাকা শ্রীলঙ্কা সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক যুদ্ধের কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত নভেম্বরের ঘূর্ণিঝড়ে ৪১০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি এবং বর্তমান জ্বালানি সংকট আইএমএফ-এর ঋণ সহায়তায় পরিচালিত পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। পরিবহন ব্যয় ও খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে।

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২৯০ কোটি ডলারের ঋণের শর্ত মেনে অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করছে কলম্বো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App