×

খেলা

দলের বোঝা হয়ে ওঠার আগেই খেলা ছেড়ে দিব : সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

দলের বোঝা হয়ে ওঠার আগেই খেলা ছেড়ে দিব : সাকিব

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ভোমরা বলা হয় সাকিব আল হাসানকে। সেই সাকিবই দীর্ঘ দেড় বছর ধরে জাতীয় দলের বাহিরে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের ভাগ্যের চাকাও ঘুরছে দিগ্বিদিক। সম্প্রতি বিভিন্ন দেশি-বিদেশি চ্যানেলে নিজের মনোভাব জানিয়ে আসছেন। এবার জাতীয় দলে নিজের জায়গা নিয়েও মুখ খুলেছেন এ তারকা।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যদি দেখি দুটি সিরিজে পারফর্ম করতে পারছি না, খেলা ভালো হচ্ছে না, বিদায় নেব তখন। এমন তো নয় যে খেলতেই থাকব বা দলের বোঝা হয়ে থাকব। দলের বোঝা হয়ে ওঠার আগে নিজেই উপলব্ধি করব এবং ছেড়ে দেব।

তিনি আরও বলেন, সবশেষ যে টুর্নামেন্টগুলো খেলেছি, আমার মনে হয় ভালোই করেছি। সিপিএলে আমাদের দল মোটেও ভালো ছিল না। তার পরও প্লে-অফে খেলেছি। কানাডায় সুপার সিক্সটিতে ফাইনালে খেলেছি। গ্লোবাল টি-টোয়েন্টিতে ফাইনালে খেলেছি। আমার পারফরম্যান্স তো দেখেছেনই আপনারা। এই কারণে আত্মবিশ্বাস আছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে খেললে খারাপ খেলব না।

তবে দলে ফিরে আসার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই বলে মনে করেম এ তারকা। তিনি বলেন, হ্যাঁ যেটা লাগবে, এক মাস ট্রেনিং লাগবে। ফিটনেস ট্রেনিংসহ সবকিছু এক মাস করলেই হবে। আবহাওয়া, মাঠ, সবকিছুর সঙ্গে একটু মানিয়ে নিতে হবে, এই তো।

নিজের নামে থাকা মামলা নিয়েও খোলামেলা কথা বলেন সাকিব। তার মতে, আমার যেসব মামলা, দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি। কিন্তু দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে।

আমি দেশে ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব। কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে! এতটুক তো আশা করতেই পারি। আমি বলছি না যে, নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের চারটা গাড়ি সামনে থাকবে। ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না। ব্যাস, এতটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসেবেই তো এটুকু আশা করতে পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইরান

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App