×

খেলা

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ছবি- সংগৃহীত

স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ঘুষি মারার দায়ে আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই কঠোর শাস্তির ঘোষণা দেয়। গত রোববার রিয়াল জারাগোজা ও হুয়েস্কার মধ্যকার ম্যাচে মেজাজ হারিয়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোকে আক্রমণ করায় ৩৫ বছর বয়সী এই গোলরক্ষককে এই বড় দণ্ড দেওয়া হলো।

ম্যাচের ৯৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ার নির্দেশ পেয়েছিলেন আন্দ্রাদা। কিন্তু মাঠ থেকে বের না হয়ে তিনি উল্টো দৌড়ে গিয়ে হুয়েস্কা অধিনায়ক পুলিদোর মুখে সজোরে ঘুষি মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর পাহারায় আন্দ্রাদাকে ড্রেসিংরুমে নিয়ে যেতে হয়।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, সরাসরি ঘুষি মারার অপরাধে আন্দ্রাদাকে সর্বোচ্চ ১২ ম্যাচ এবং লাল কার্ডের জন্য আরও ১ ম্যাচ সব মিলিয়ে মোট ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আন্দ্রাদা ছাড়াও মাঠের ওই বিশৃঙ্খলায় জড়িত থাকার দায়ে আরও দুই খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজকে ৪ ম্যাচ এবং জারাগোজার দানি তাসেন্দেকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রিয়াল জারাগোজার হয়ে খেলা আন্দ্রাদার এই নিষেধাজ্ঞা দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগে টিকে থাকার লড়াইয়ে থাকা ক্লাবটি তাদের প্রধান গোলরক্ষককে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পাচ্ছে না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App