×

খেলা

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে 'বড় ভুল' হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে এ বছরের বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এক সাক্ষাৎকারে সাকিব জানান, দেশের গৌরব ও নিরাপত্তার দোহাই দিয়ে নেওয়া সেই হঠকারী সিদ্ধান্ত দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি করেছে।

বিশ্বকাপে খেলতে না পারার যন্ত্রণা নিয়ে মুখ খুলে সাকিব বলেন,'এটি অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে চায়। বাংলাদেশ খেলছে না এটি বিশাল শূন্যতা। তৎকালীন সরকারের সেই সিদ্ধান্ত ছিল একটি সাংঘাতিক ভুল।’ সাকিবের মতে, বিশ্বকাপে অংশ না নেওয়া কেবল ক্রিকেটারদের স্বপ্নভঙ্গ নয়, বরং সমর্থকদের আবেগ নিয়েও ছিনিমিনি খেলার সমান। বাংলাদেশ দল তখন দারুণ ছন্দে থাকলেও রাজনৈতিক ও ক্রিকেটীয় কূটনীতির মারপ্যাঁচে আটকে যায় বিশ্বকাপের সফর।

ভারত ও আইসিসির সঙ্গে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জেরে তৎকালীন সরকার দল না পাঠানোর কঠোর অবস্থান নিয়েছিল। যদিও সেই সিদ্ধান্ত তখন থেকেই যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। কূটনৈতিক ও ভূরাজনৈতিক কারণ দেখিয়ে ক্রিকেটারদের আটকে রাখা হলেও, দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের ক্রিকেটীয় ভাবমূর্তিকে সংকটে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কালবৈশাখীতে লন্ডভণ্ড, ৮৫৫ বাড়িঘরের ক্ষয়ক্ষতি

কালবৈশাখীতে লন্ডভণ্ড, ৮৫৫ বাড়িঘরের ক্ষয়ক্ষতি

তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান

তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান

বিশ্ববাজারে দাম কমলে দেশেও কমবে ভোজ্যতেলের দাম

বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে দাম কমলে দেশেও কমবে ভোজ্যতেলের দাম

বিসিবির নেতৃত্বে তামিম থাকলে ক্রিকেটের মঙ্গল দেখছেন সাকিব

বিসিবির নেতৃত্বে তামিম থাকলে ক্রিকেটের মঙ্গল দেখছেন সাকিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App