×

খেলা

বিসিবির নেতৃত্বে তামিম থাকলে ক্রিকেটের মঙ্গল দেখছেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

বিসিবির নেতৃত্বে তামিম থাকলে ক্রিকেটের মঙ্গল দেখছেন সাকিব

সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে সতীর্থ তামিম ইকবালকে দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান। তার মতে, সাবেক এই অধিনায়ক যদি নির্বাচিত হয়ে দীর্ঘমেয়াদে বোর্ডের নেতৃত্বে আসেন, তবে দেশের ক্রিকেটের উন্নতি হবে। বুধবার (২৯ এপ্রিল) এক সাক্ষাৎকারে সাকিব এসব কথা বলেন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পর তামিম বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অ্যাডহক কমিটির বর্তমান প্রধান কাজ হচ্ছে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। শোনা যাচ্ছে, নির্বাচনের আগে বর্তমান পদ ছেড়ে ভোটের লড়াইয়ে অংশ নিতে পারেন তামিম। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘তামিম এখন নির্বাচিত হয়ে আসেননি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন আয়োজনের। তবে ভবিষ্যতে তিনি যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করেন, তবে বাংলাদেশ ক্রিকেট লাভবান হবে।’

জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। সাকিবের মতে, দল এখন ব্যক্তিগত পারফরম্যান্সের নির্ভরতা কাটিয়ে দলীয় সংহতিতে জোর দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ। বিশেষ করে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে বর্তমান ভারসাম্য বাংলাদেশকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদী।

তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে মনে করছেন সাকিব। তার মতে, এমন বৈশ্বিক আসর থেকে দূরে থাকা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। সাকিব বলেন, ‘ক্রিকেট এ দেশের মানুষের আবেগের জায়গা। বিশ্বকাপে দেশের দলকে খেলতে দেখা খেলোয়াড় ও সমর্থক সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। এমন টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ক্ষতিকর হয়েছে।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App