×

জাতীয়

বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে দাম কমলে দেশেও কমবে ভোজ্যতেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম

বিশ্ববাজারে দাম কমলে দেশেও কমবে ভোজ্যতেলের দাম

ছবি : সংগৃহীত

ভোজ্যতেলের লিটারপ্রতি দাম চার টাকা বাড়ানোর পর সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তার প্রতিফলন ঘটবে।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মূল্য সমন্বয়ের পর বাজারে নজরদারি আরও জোরদার করা হবে। স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়ে কাজ করবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, “আমরা বাজার পরিস্থিতি কঠোরভাবে মনিটর করবো, কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না।”

আন্তর্জাতিক মূল্য সমন্বয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী বিশ্ববাজারে দাম বাড়লে দেশে বাড়ে, আর কমলে কমে -তবে বাস্তবে সেই প্রক্রিয়া সবসময় ঠিকভাবে প্রতিফলিত হয় না।

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত করছি, উৎসে দাম কমলে দেশের বাজারেও অবশ্যই কমবে।”

ভোজ্যতেলের দাম বাড়ানোর ফলে মানুষের ওপর চাপ পড়বে -এ বিষয়ে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যবৃদ্ধিতেই চাপ তৈরি হয়। তিনি বলেন, সাধারণ মানুষের আয় নির্ধারিত, তাই দাম বাড়লে তাদের ওপর প্রভাব পড়ে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে সয়াবিন তেল উৎপাদন হয় না, তাই এটি আমদানিনির্ভর। ভোক্তারা এখন সিদ্ধান্ত নেবেন তারা বাড়তি দামে সয়াবিন তেল কিনবেন নাকি বিকল্প হিসেবে পাম অয়েল বা রাইস ব্র্যান অয়েল ব্যবহার করবেন।

তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধি যেকোনো ক্ষেত্রেই চাপ তৈরি করে, তবে বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার সমন্বয় করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App