×

খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার (২৯ এপ্রিল) চার-ছক্কার উৎসব দেখার আশায় গ্যালারিতে ভিড় করেছিলেন দর্শকরা। কিন্তু বেরসিক বৃষ্টিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে।

বিকেল ৪টার পর দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে ম্যাচ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

ম্যাচ পরিত্যক্ত হলেও দর্শকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, যারা অনলাইনে দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট কেটেছিলেন, তারা নিয়ম অনুযায়ী পূর্ণ অর্থ ফেরত পাবেন। বিসিবির এই সিদ্ধান্তে খেলা দেখতে না পাওয়া দর্শকদের আক্ষেপ কিছুটা হলেও কমবে।

গত সোমবার একই ভেন্যুতেই কিউইদের হারিয়ে সিরিজে শুভসূচনা করেছিল নাজমুল হোসেন শান্তর দল। আজ চট্টগ্রামে ম্যাচটি ভেসে যাওয়ায় সিরিজের ভাগ্য এখন ঝুলে আছে শেষ ম্যাচের ওপর। আগামী ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ও অঘোষিত ফাইনাল ম্যাচটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

পিএসজি-বায়ার্ন ম্যাচে মুগ্ধ ফুটবল বিশ্ব

পিএসজি-বায়ার্ন ম্যাচে মুগ্ধ ফুটবল বিশ্ব

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা

বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App