×

খেলা

বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নিতে চায় ট্রাম্প প্রশাসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নিতে চায় ট্রাম্প প্রশাসন

ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের কূটনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। ইরানের পরিবর্তে ইতালিকে মূল টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)-কে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব নাকচ করে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি এই প্রস্তাবটি ফিফার কাছে তোলেন। জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দলের বিশ্বকাপে থাকাটা টুর্নামেন্টের জৌলুশ বাড়াবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই আসরে ইতালিকে দেখতে পাওয়া তার জন্য ‘স্বপ্নের মতো’ হবে বলেও তিনি উল্লেখ করেন। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটেই এমন নজিরবিহীন প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে ইতালি বিশ্বকাপ থেকে ছিটকে যায়। অন্যদিকে, ইরান মাঠের লড়াইয়েই যোগ্যতা অর্জন করে বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে জানিয়েছেন, যোগ্য দল হিসেবেই ইরান বিশ্বকাপে খেলবে এবং এখানে কোনো পরিবর্তনের সুযোগ নেই।

এই প্রস্তাবকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, ফুটবলের মতো বৈশ্বিক আসরে রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা ফিফার নিয়মনীতির পরিপন্থী। ইরানের ফুটবল ফেডারেশনও এই তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের এই স্নায়ুযুদ্ধ এখন খেলার মাঠকেও উত্তপ্ত করে তুলেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

নিম্নমানের কাজের প্রতিবাদ করায় সড়ক নির্মাণ বন্ধ

হাঁটু কাদায় চরম ভোগান্তি নিম্নমানের কাজের প্রতিবাদ করায় সড়ক নির্মাণ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App