×

খুলনা

ফের আইনি নোটিশ পেলেন এমপি আমির হামজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

ফের আইনি নোটিশ পেলেন এমপি আমির হামজা

ছবি: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ফের আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এই নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নোটিশে ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে জনসম্মুখে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় কটূক্তি ও অপপ্রচার চালিয়েছেন আমির হামজা। তাকে ‘ফজু পাগলা’ বলে আখ্যা দেওয়া, পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলা, এমনকি কুকুর মারার ইনজেকশন দেওয়ার মতো মন্তব্য করেছেন বলেও অভিযোগ তোলা হয়। এসব বক্তব্য একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া এই ঘটনাগুলোর কারণে ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

নোটিশ পাঠানোর বিষয়ে আই-ইয়াশ ইমন বলেন, ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমির হামজার ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জানা গেছে, এর আগে চলতি মাসে আমির হামজাকে দুই দফা আইনি নোটিশ পাঠানো হয়। গত ১ এপ্রিল কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে নোটিশ পাঠান।

কয়েক দিনের মাথায় ১৩ এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসককে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জেলা জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে সদর উপজেলার রবিউল ইসলাম নামে এক ব্যক্তি আরেকটি নোটিশ পাঠিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

বিদ্যুৎ-জ্বালানি সংকট জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App