×

শিক্ষা

খুমেবির উপাচার্য হলেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

খুমেবির উপাচার্য হলেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন

ছবি : সংগৃহীত

বাগেরহাটের কৃতি সন্তান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন এর আগে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি জীবনে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে সার্জারির অধ্যাপক এবং মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারি বিভাগের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৬৩ সালের ১০ জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাইড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। শৈশব, কৈশোর এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে বাগেরহাটে। তিনি ১৯৭৭ সালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে আচার্য প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন।

উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্তির পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এছাড়া বাগেরহাট সার্কিট হাউসে তার স্কুল-কলেজ জীবনের সহপাঠী ও শৈশবের বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ১৯

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ১৯

দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App