×

রাজনীতি

বিএনপির মনোনয়ন পাননি বেবী নাজনিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

বিএনপির মনোনয়ন পাননি বেবী নাজনিন

বেবী নাজনিন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় জায়গা হয়নি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনিনের। যদিও মনোনয়নের দৌড়ে তার নাম বেশ আলোচনায় ছিল।

চূড়ান্ত মনোনয়ন পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।

এছাড়া তালিকায় আছেন মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্র জানায়, রোববার (১৯ এপ্রিল) রাতে নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে ত্যাগী, যোগ্য ও দক্ষ নারী নেত্রীদের প্রাধান্য দিয়ে তালিকাটি চূড়ান্ত করা হয়।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে প্রার্থীরা দলীয় আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন এবং দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন।

যদিও বেবী নাজনিন দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন, তবুও এবার মাঠ পর্যায়ে অভিজ্ঞ নেত্রীদের অগ্রাধিকার দেওয়ায় তিনি চূড়ান্ত তালিকায় স্থান পাননি বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড় জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি

আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড় জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App