×

বিএনপি

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। কিন্তু এরই মধ্যে আওয়ামী লীগের উপজেলা কমিটিতে থাকা এক নেত্রীকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আলোচিত সুবর্ণা ঠাকুর গোপালঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণাজ্ঞ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এই তালিকার ২০ নম্বরে রয়েছে সুবর্ণা শিকদারের (ঠাকুর) নাম। 

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের কমিটিতে আমার স্বইচ্ছায় নাম ছিল না। অনুমতি ছাড়াই কমিটিতে পদ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না।’

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে সুবর্ণা ঠাকুরের উপস্থিতি দেখা গেছে। 

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের একটি সূত্র বলছে,  মতুয়া সম্প্রদায়ভুক্ত সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ছিলেন। তিনি ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় শিক্ষক।





সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার’

‘বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার’

চালককে বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট

ট্রাকসহ গ্রেপ্তার ২ চালককে বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট

দর্শকদের ‘মেসি-মেসি’ চিৎকার থামিয়ে দিলেন রোনালদো

দর্শকদের ‘মেসি-মেসি’ চিৎকার থামিয়ে দিলেন রোনালদো

জানমালের নিরাপত্তা চাইলেন হান্নান মাসউদ, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন থানায় যেতে

জানমালের নিরাপত্তা চাইলেন হান্নান মাসউদ, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন থানায় যেতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App