×

এনসিপি

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

ছবি: সংগৃহীত

গণভোটের রায়কে না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হঁশিয়ারি দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং সমসাময়িক বিষয়ে এই জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানের সময় কিংস পার্টি গঠনের লক্ষ্যেই গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট সে জন্য হয়নি।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘গণভোটের রায়কে না মানলে, সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলবো এবং রাজপথে নামতে সময় নেবো না।’

এ সময় প্রশাসক নিয়োগের বিষয়ে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App