×

চট্টগ্রাম

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ১৯ বছর আগে মলম পার্টি ও ছিনতাইকারীদের হাতে নিহত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ) শিক্ষার্থী ফসিউর রহমান শাওনকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এ রায় দেন। 

পাশাপাশি হত্যার ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‌‘রায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। এর মধ্যে প্রথম তিন জন কারাগারে থাকলেও বাকি দুজন পলাতক। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সেলিম, হুমায়ুন কবির, ডালিম মল্লিক, কবির, পনু ব্যাপারী, কামাল শিকদার, মিল্টন সরদার, মনির হোসেন, জামাল ও জসিম।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। ওই দিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। পরে লাশ শনাক্ত হলে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

ঘটনার তদন্তে পুলিশ বলেছে, কোচিং সেন্টার থেকে সিএনজি অটোরিকশা করে নগরীর হালিশহরে নিজের বাসায় যাওয়ার পথে কোনও এক সড়কে মলম পার্টি ও ছিনতাইকারীর খপ্পড়ে পড়েন শাওন। পরে তাকে গামছা পেঁচিয়ে হত্যার পর বাদশা মিয়া সড়কে লাশ ফেলে দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি নিলুফার ইয়াসমিন লাভলী বলেন, ‘পুলিশের তদন্তে এ ঘটনার সঙ্গে জড়িতদের নাম উঠে আসে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাত জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন আদালত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে

দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিল ইরান

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিল ইরান

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App