×

জাতীয়

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:২০ পিএম

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

ছবি: সংগৃহীত

'মা' শব্দটি এক  নিঃস্বার্থ ভালোবাসার নাম। একজন মা তাঁর সন্তাদের জন্য অনায়াসেই যেনো জীবনকে উৎসর্গ করে দিতে পারে। তাই প্রতি বছরই মায়ের ভালোবাসার প্রতি সম্মান, কৃতজ্ঞতা জানিয়ে মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে পালিত হয় 'বিশ্ব মা দিবস'। এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে কেউ ফুল, বই বা মায়ের পছন্দের উপহার নিয়ে হাজির হয় মায়ের সামনে। তবে জীবনের বিশেষ এই  মানুষের জন্য এই বিশেষ দিনটি কিভাবে শুরু হয়েছিলো সেটা হয়তো কেউ জানেন আবার অনেকেই জানেন না-

বিংশ শতাব্দির শুরুর দিকে আধুনিক মাতৃদিবসের সূচনা হয়েছিলো যুক্তরাষ্ট্রে।১৯০৭ সালের ১২ মে  ফিলাডেলফিয়ার আনা জারভিস  তার প্রয়াত মায়ের স্মরণে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন। তার মা আনা রিভস জারভিস ওয়েস্ট ভার্জিনিয়ার গ্র্যাফটনে একটি ‘মাদার্স ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন, যার লক্ষ্য ছিল শিশুমৃত্যুর হার কমানো। নয়টি সন্তান হারানো এই নারী ১৯০৫ সালের ৯ মে মারা যান। মায়ের মৃত্যুর পরের কাছাকাছি রবিবার বেছে নিয়ে আনা জারভিস তার স্মরণে সেই অনুষ্ঠানটি করেন।

এরপর দ্রুতই ধারণাটি ছড়িয়ে পড়ে। মাত্র পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যে দিনটি পালন শুরু হয় এবং ১৯১৪ সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন এটিকে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ’

বিজয় দিবসে পুতিনের বার্তা ‘শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ’

প্রাথমিকে শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

তেল ট্যাংকারে হামলা হলে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে

আইআরজিসি তেল ট্যাংকারে হামলা হলে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে

তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App