×

ঢাকা

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:২৬ পিএম

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি বাসায় গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনায় ৩ শিশু সন্তানসহ দম্পতি দগ্ধ হয়েছেন।

রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে টিম পাঠিয়েছি, এখনো বিস্তারিত কিছু জানা নেই।

এ ঘটনায় দগ্ধ পাঁচ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের সবার অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

দগ্ধরা হলেন- মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।

ডা. শাওন জানান, কালামের ত্বকে পোড়ার মাত্রা ৯৫ শতাংশ। আর তার স্ত্রী সায়মার শরীরের ৬০ শতাংশ, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হাসান জানিয়েছেন, কালাম পেশায় সবজি বিক্রেতা। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাসায় থাকতেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে হঠাৎ ওই বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

এদিকে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর আসার কথা রয়েছে বলে জানিয়েছেন আবাসিক সার্জন শাওন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ’

বিজয় দিবসে পুতিনের বার্তা ‘শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ’

প্রাথমিকে শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

তেল ট্যাংকারে হামলা হলে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে

আইআরজিসি তেল ট্যাংকারে হামলা হলে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে

তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App