×

জাতীয়

প্রধানমন্ত্রী বিবৃতি

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার-অনাচার থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:১৫ পিএম

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার-অনাচার থাকবে না

ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আগামীকাল (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে শনিবার (৯ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এতে জনমনে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র চায়, যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং অবিচার-অনাচারের ভয় থাকবে না।

তিনি আরও বলেন, একটি রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি হলে দায়িত্ব পালনের কাজ আরও সহজ হয়।

তারেক রহমান বলেন, একটি স্থিতিশীল ও দায়িত্বশীল পুলিশ বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের আস্থা রক্ষায় অপরিহার্য। পুলিশ সপ্তাহকে তিনি পুলিশের দায়িত্ববোধ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অগ্রণী।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ পুলিশের সাফল্য রয়েছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-এ তাদের অবদান দেশের মর্যাদা বৃদ্ধি করেছে।

তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। আইনশৃঙ্খলা উন্নয়ন ও জাতীয় অগ্রগতি একে অপরের সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক

কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ

মির্জা ফখরুল দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ

ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারীকে হস্তান্তর

ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারীকে হস্তান্তর

পলাতক ফোরকানকে আসামি করে মামলা

একই পরিবারের ৫ জন খুন পলাতক ফোরকানকে আসামি করে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App