×

খেলা

ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ, আক্ষেপ সালাউদ্দিনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ, আক্ষেপ সালাউদ্দিনের

ছবি- সংগৃহীত

মিরপুর টেস্টে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ১ উইকেটে ১৭৯ রান তুলে দারুণ অবস্থানে পাকিস্তান। তবে দিন শেষে আক্ষেপ ঝরছে বাংলাদেশ শিবিরে। স্লিপে দুটি ক্যাচ মিস আর ফিল্ডারদের ব্যর্থতায় রান বেরিয়ে যাওয়ায় ব্যাকফুটে স্বাগতিকেরা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের এই দুর্বলতা আর বোলারদের ভুল নিয়ে কথা বলেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ইনিংসের অষ্টম ওভারে ইবাদত হোসেনের বলে স্লিপে ইমাম-উল-হকের ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। ২৩ রানে জীবন পাওয়া ইমাম পরে ৪৫ রান করেন। এরপর অভিষিক্ত আব্দুল্লাহ ফজলের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। ২৮ রানে জীবন পেয়ে ফজল দিন শেষে ৩৭ রানে অপরাজিত আছেন।

স্লিপে ফিল্ডিং নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমাদের বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ে অনেক উন্নতির দরকার। এটি একটি বিশেষায়িত জায়গা। এখানে কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আমরা কাজ করব।’

দলের ব্যাটিং নিয়ে কোচ খুব একটা অখুশি নন। তিনি জানান, লক্ষ্য ছিল অন্তত পাঁচ সেশন ব্যাটিং করা। শট খেলতে গিয়ে দু-একজন আউট হলেও তা নিয়ে খুব বেশি হতাশ নন তিনি। তবে বোলারদের ভালো জায়গায় বল করতে না পারার আক্ষেপ তাঁর কণ্ঠে স্পষ্ট।

সালাউদ্দিন বলেন, ‘ওরা পরপর তিনজন বাঁহাতি নামালেও ভালো ব্যাটাররা সব পজিশনেই ভালো খেলে। আমার মনে হয়, আমরা আজ ভালো জায়গায় বল করতে পারিনি। এটাই মূল সমস্যা।’

সবুজ উইকেটে বোলাররা লাইন-লেন্থ হারিয়েছেন কি না, এমন প্রশ্নে কোচের জবাব, ‘পুরোটাই মানসিক ব্যাপার। উইকেটে ঘাস দেখে বোলাররা কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিল। সেখানেই ভুলটা হয়েছে। ভালো জায়গায় বল ধরে রাখাটা জরুরি ছিল, যা আমরা পারিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরকীয়ার জেরে যুবককে হত্যা, আটক ৩

পরকীয়ার জেরে যুবককে হত্যা, আটক ৩

অস্পষ্ট নম্বর প্লেটে হিমসিম ট্রাফিকের এআই ক্যামেরা

অস্পষ্ট নম্বর প্লেটে হিমসিম ট্রাফিকের এআই ক্যামেরা

বৃষ্টি মানেই ছুটি, ভবনহীন পাঁচভুলোট মাদ্রাসার করুণ চিত্র

বৃষ্টি মানেই ছুটি, ভবনহীন পাঁচভুলোট মাদ্রাসার করুণ চিত্র

পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App