×

জাতীয়

ঈদুল আজহা কবে দেখে নিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

ঈদুল আজহা কবে দেখে নিন

ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ কয়েকটি অঞ্চলে আগামী ২৭ মে ঈদ পালিত হতে পারে। সে হিসেবে বাংলাদেশে ঈদ উদযাপন ২৮ মে হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল-কুরা’ অনুযায়ী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসেবে ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পাকিস্তানও ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনার কথা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ উদযাপন করা হয়। সে অনুযায়ী, দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস, এবং এ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে জিলহজ মাসের শুরু। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় তৃণমূলের অফিস গুঁড়িয়ে দিল বিজেপি

কলকাতায় তৃণমূলের অফিস গুঁড়িয়ে দিল বিজেপি

ডিজিটাল গণমাধ্যমের সঙ্গে তাল মেলাতে ডিসিদের প্রস্তুত হওয়ার পরামর্শ

ডিজিটাল গণমাধ্যমের সঙ্গে তাল মেলাতে ডিসিদের প্রস্তুত হওয়ার পরামর্শ

এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ করল ইসি

এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ করল ইসি

৪ জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

৪ জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App