×

জাতীয়

এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ করল ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ করল ইসি

ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নামের আগে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্ত করার আবেদন করেছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে আইনি সীমাবদ্ধতার কারণে তার এই আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৬ মে) এনআইডি অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার এনআইডিতে নাম সংশোধনের মাধ্যমে পেশাগত পরিচয় হিসেবে ‘অ্যাডভোকেট’ শব্দটি যুক্ত করার জন্য আবেদন করেন। কিন্তু অর্জিত কোনো পদবি বা পেশাগত পরিচয় নামের অংশ হিসেবে যুক্ত করার সুযোগ না থাকায় কমিশন প্রাথমিক পর্যায়েই আবেদনটি নামঞ্জুর করে।

পরে তিনি পুনর্বিবেচনার জন্য আবারও আবেদন করলেও এ বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছে এবং নতুন কোনো সিদ্ধান্ত জানায়নি।

এ বিষয়ে ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে বিচারপতিদের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহারের সুযোগ রয়েছে এনআইডিতে। তবে ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’ কিংবা ‘অ্যাডভোকেট’-এর মতো কোনো শিক্ষাগত, ধর্মীয় বা পেশাগত উপাধি নামের শুরুতে ব্যবহারের কোনো বৈধ বিধান নেই।

ফলে আইনি জটিলতার কারণেই হুইপ দুলুর এই আবেদনটি গ্রহণ করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

বালাকোট ছিল মুসলমানদের অতীত ফিরিয়ে আনার সংগ্রাম

মাওলানা এটিএম মা’ছুম বালাকোট ছিল মুসলমানদের অতীত ফিরিয়ে আনার সংগ্রাম

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, সেবা পাচ্ছেন না রোগীরা

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, সেবা পাচ্ছেন না রোগীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App